মর্মান্তিক! আলিপুরদুয়ারে পিকনিকে গিয়ে জলে ডুবে মৃত্যু যুবকের | The 4th Column

নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ২৪ আগষ্ট ২০২৫:

—প্রতীকী ছবি

বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত দক্ষিণ পোরো ইকোপার্কে পিকনিক করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম বাবলা দে (৩২)। তিনি আলিপুরদুয়ার শহরের ৬ নম্বর ওয়ার্ডের দেবীনগরের বাসিন্দা ছিলেন। রবিবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবলা তাঁর বন্ধুদের সঙ্গে দক্ষিণ পোরো ইকোপার্কে পিকনিক করতে গিয়েছিলেন। পিকনিকের পর তাঁরা পোরো নদীতে স্নান করতে নামেন। স্নান করার সময় বাবলা হঠাৎই নদীর জলে তলিয়ে যান। এরপর তার সঙ্গীরা তাকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কালচিনি থানার ওসি অমিত শর্মা জানান, ময়নাতদন্তের পর সোমবার মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!