প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন গৃহবধূ | The 4th Column

বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু: প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে প্রাণ হারালেন গৃহবধূ
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম , আলিপুরদুয়ার, ৩০ মে ২০২৫:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে পূর্ণিমা ভৌমিক (২৭) নামের এক গৃহবধূর। তাঁর পাঁচ বছরের শিশুপুত্র এবং স্বামী হেলন ভৌমিক অক্ষত থাকলেও, মাথায় হেলমেট না থাকায় পূর্ণিমাদেবীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, পূর্ণিমা দেবী তাঁর স্বামী ও শিশুপুত্রকে নিয়ে শামুকতলা থানার জশডাঙা এলাকা থেকে আলিপুরদুয়ারে এসেছিলেন প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে। সভা শেষে বাড়ি ফেরার পথে হলদিবাড়ি চৌপথির কাছে বেহাল সড়কে তাঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় পূর্ণিমা দেবীকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হেলমেটবিহীন বাইক চালনার বিপদ সম্পর্কে জনসাধারণকে সচেতন থাকার আবেদন জানিয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!