চুল পড়া রোধে জবা পাতা না কি ফুল? কোনটি বেশি কার্যকর, জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ :

লাইফস্টাইল ডেস্ক: আধুনিক জীবনযাত্রায় চুল পড়ার সমস্যায় নাজেহাল আট থেকে আশি। বাজারচলতি কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করে অনেক সময় লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়। এই পরিস্থিতিতে চুলের জেল্লা ফেরাতে ভেষজ উপাদানের ওপর আস্থা রাখছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে জবাফুল এবং পাতা চুলের যত্নে ম্যাজিকের মতো কাজ করে।
বিশেষজ্ঞদের মতে, চুলের গোড়া শক্ত করতে এবং স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে জবা পাতার কোনো বিকল্প নেই। এতে থাকা প্রাকৃতিক উপাদান খুশকি ও চুলকানি দূর করে। অন্যদিকে, জবাফুল কাজ করে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে। এতে থাকা অ্যামিনো অ্যাসিড কেরাটিন উৎপাদন বাড়িয়ে চুলকে করে তোলে ঘন, কালো ও উজ্জ্বল। চুলের ডগা ফাটা রোধ করতেও জবাফুলের জুড়ি মেলা ভার।
চিকিৎসকরা জানাচ্ছেন, চুল পড়া কমাতে চাইলে জবা পাতার পেস্ট এবং উজ্জ্বলতা বাড়াতে জবাফুলের হেয়ার প্যাক ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। এমনকি জবাফুল ও পাতা ফোটানো জল দিয়ে চুল ধুয়ে নিলেও প্রাকৃতিক শাইন ফিরে আসে। ঘরোয়া এই সহজ উপায়ে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই চুলের যাবতীয় সমস্যার সমাধান সম্ভব।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!