নির্বাচনের আগে বড় রদবদল: পশ্চিমবঙ্গে ১৩ জন আইপিএস ও পুলিশ আধিকারিককে বদলি করল নির্বাচন কমিশন | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ মার্চ ২০২৬ :

নির্বাচনের আগে বড় রদবদল: পশ্চিমবঙ্গে ১৩ জন আইপিএস ও পুলিশ আধিকারিককে বদলি করল নির্বাচন কমিশন
কলকাতা, ১৭ মার্চ ২০২৬: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন কমিশন। মঙ্গলবার এক নির্দেশিকা জারি করে মোট ১৩ জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে (IPS ও SPS) তাৎক্ষণিকভাবে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র স্বাক্ষরিত এই নির্দেশে জানানো হয়েছে, ভোট প্রস্তুতির পর্যালোচনা করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলি হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন বারাসাত, কোচবিহার, বীরভূম, মালদা এবং মেদিনীপুরের মতো গুরুত্বপূর্ণ জেলার পুলিশ সুপাররা (SP)। উল্লেখযোগ্য বদলিগুলির মধ্যে রয়েছে:
বারাসাত পুলিশ জেলা: পুষ্পা (IPS 2012)
কোচবিহার: যশপ্রীত সিং (IPS 2016)
বীরভূম: সূর্য প্রতাপ যাদব (IPS 2011)
কলকাতা (সেন্ট্রাল ডিভিশন): ইয়েলওয়াদ শ্রীকান্ত জগন্নাথ রাও (IPS 2015)
কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১৮ মার্চ সকাল ১১টার মধ্যে এই নতুন আধিকারিকদের কাজে যোগ দেওয়ার রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া, যে সমস্ত আধিকারিকদের বদলি করা হয়েছে, ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচন সংক্রান্ত কোনো দায়িত্বে রাখা যাবে না। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতেই কমিশনের এই কড়া পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!