ফেব্রুয়ারিতেই বৈশাখের দাপট: উত্তরবঙ্গে পারদ ৩৩ ডিগ্রি, দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ :

ফেব্রুয়ারিতেই বৈশাখের দাপট: উত্তরবঙ্গে পারদ ৩৩ ডিগ্রি, দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম

বসন্তের আমেজ ফুরিয়ে যাওয়ার আগেই গ্রীষ্মের দাহ শুরু হয়েছে বাংলায়। ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই রোদের তেজে হাসফাঁস করছেন রাজ্যবাসী। কলকাতা থেকে কোচবিহার—সর্বত্রই লাফিয়ে বাড়ছে দিনের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে বেশি। তবে সবাইকে চমকে দিয়ে উত্তরবঙ্গের বাগডোগরায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়তে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতার পারদ ১৮ থেকে ২০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। উপকূলীয় জেলাগুলিতেও ভোরের শিরশিরানি উধাও হয়ে গরম বাড়বে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে আপাতত বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও, দিনের বেলার কাঠফাটা রোদ অস্বস্তি বাড়িয়ে তুলবে। ফেব্রুয়ারির এই অকাল গরম আগামী কয়েক দিনে আরও বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়াবিদদের।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!