বিশ্বকাপের আবহের মধ্যেই দুঃসংবাদ: মৌমাছির হানায় প্রাণ গেল আম্পায়ারের, আহত ক্রিকেটাররা | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ :

বিশ্বকাপের আবহের মধ্যেই দুঃসংবাদ: মৌমাছির হানায় প্রাণ গেল আম্পায়ারের, আহত ক্রিকেটাররা

উন্নাও, উত্তরপ্রদেশ: দেশের মাটিতে যখন বিশ্বকাপের উন্মাদনা তুঙ্গে, তখনই উত্তরপ্রদেশের উন্নাওয়ে ঘটল এক মর্মান্তিক ঘটনা। ক্রিকেট ম্যাচ চলাকালীন মৌমাছির হানায় প্রাণ হারালেন এক আম্পায়ার, আহত হয়েছেন কয়েকজন ক্রিকেটারও। ঘটনাটি ঘটেছে বুধবার উন্নাওয়ের শুক্লাগঞ্জের সপ্রুর মাঠে।
জানা গেছে, স্থানীয় দুটি ক্লাবের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। আম্পায়ারের দায়িত্বে ছিলেন ৬৫ বছর বয়সী মানিক গুপ্তা এবং জগদীশ শর্মা। খেলা চলাকালীন হঠাৎই একপাল মৌমাছি মাঠে হানা দেয়। ক্রিকেটাররা দ্রুত মাঠ ছাড়তে সক্ষম হলেও, বয়স্ক দুই আম্পায়ার সাদা পোশাকের কারণে মৌমাছির প্রধান লক্ষ্যবস্তু হন। প্রায় মিনিট দশেক ধরে মৌমাছিগুলি তাদের ঘিরে রাখে এবং একের পর এক কামড় দেয়।
দ্রুত তাদের উন্নাওয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মানিক গুপ্তা মারা যান। অপর আম্পায়ার জগদীশ শর্মা এখনও চিকিৎসাধীন। এই মৌমাছির হানায় বেশ কয়েকজন ক্রিকেটারও অসুস্থ হয়েছেন। কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন (KCA)-এর সঙ্গে ৩০ বছর ধরে যুক্ত থাকা আম্পায়ার মানিক গুপ্তার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কেসিএ-র চেয়ারম্যান সঞ্জয় কাপুর। ক্রিকেট মাঠে মৌমাছির হামলার ঘটনা নতুন না হলেও, এমন ভয়াবহ পরিণতি এর আগে কখনো ঘটেনি বলে জানা গেছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!