আলিপুরদুয়ারে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার | The 4th Column

নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার,১৯ মার্চ ২০২৫ :

আলিপুরদুয়ার পৌরসভার ১৬ নং ওয়ার্ডের নিউ আলিপুরদুয়ার স্টেশন সংলগ্ন এলাকায় ঝোপঝাড় থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে এলাকার দুই শিশু খেলার সময় ঝোপের মধ্যে একটি মৃতদেহ দেখতে পায়। মৃতদেহটি থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি কঙ্কালসার হয়ে গিয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা প্রশ্ন তুলছেন, কীভাবে এই মৃতদেহটি ঝোপের মধ্যে এলো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!