রাজ্যসভার চার আসনে তৃণমূলের ‘চমক’: প্রার্থী তালিকায় বড় নাম মেনকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয় | The 4th Column

রাজ্যসভার চার আসনে তৃণমূলের ‘চমক’: প্রার্থী তালিকায় বড় নাম মেনকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয়

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: লোকসভা নির্বাচনের আবহে ফের নতুন চমক দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের পক্ষ থেকে রাজ্যসভার আসন্ন চারটি শূন্য আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এই তালিকায় রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি স্থান পেয়েছেন আইনজীবী থেকে শুরু করে বিনোদন জগতের উজ্জ্বল মুখ। প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও এলজিবিটিকিউ প্লাস (LGBTQ+) অধিকার আন্দোলনের অগ্রণী মুখ মেনকা গুরুস্বামী। তাঁর এই মনোনয়নকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এছাড়া তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাবুল সুপ্রিয়। তাঁর জনসংযোগ ও জাতীয় রাজনীতির অভিজ্ঞতা দলের কাজে আসবে বলে মনে করছে নেতৃত্ব। তৃণমূলের ‘সারপ্রাইজ’ এখানেই শেষ নয়, তালিকায় স্থান পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। বিধানসভা নির্বাচনের আগে থেকেই তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা ছিল। এবার সরাসরি সংসদীয় রাজনীতিতে তাঁর এই পদার্পণ নিঃসন্দেহে এক বড় খবর। চতুর্থ নাম রাজীব কুমার। লোকসভা ভোটের আগে থেকে এই প্রার্থী তালিকা দলের অন্দরেও বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!