উষ্ণতম মকর সংক্রান্তি : বাড়বে তাপমাত্রার পারদ | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ জানুয়ারি ২০২৫ :-

মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে শীতের কাঁপুনি সহযোগে গঙ্গাস্নান তীর্থযাত্রীদের কাছে এক মোক্ষলাভের উপায় বলা যেতেই পারে। যদিও এই বছর শীতের কাপনের ছিটেফোটাও লক্ষ্য করা যাচ্ছে না, বরং উষ্ণতম পৌষ পার্বণ লক্ষ্য করা যাচ্ছে এই বছর।

পৌষ সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে গঙ্গাস্নান করার জন্যই অগণিত পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে গঙ্গাসাগরে। অন্যান্য বছরে আজকের দিনে তাপমাত্রার পারদ অনেকটাই নিচে নেমে যায়। সকালের দিকে কুয়াশার চাদরে চারিদিক ঢেকে যাওয়ার মতন অবস্থা হয়।

আবহাওয়া দপ্তরের দেওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, ২০২৫ সালের পৌষ সংক্রান্তির আজকের এই দিন সব থেকে উষ্ণতম মকর সংক্রান্তি হতে চলেছে যা বিগত ১২ বছরের এই প্রথম।

আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, মকর সংক্রান্তির আগের দিন অর্থাৎ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি। মকর সংক্রান্তির দিনও একইরকম তাপমাত্রা অনুভূত হবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর।
বলা যেতেই পারে,গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য শীতবিহীন এই প্রথম গঙ্গাস্নান অনেকটাই আরামদায়ক হতে চলেছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!