অস্ট্রেলিয়ার উত্তাল সমুদ্রে কিশোরের বীরত্ব: ৪ কিলোমিটার সাঁতরে পরিবারকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে উদ্ধার | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ :

অস্ট্রেলিয়ার উত্তাল সমুদ্রে কিশোরের বীরত্ব: ৪ কিলোমিটার সাঁতরে পরিবারকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক: নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবারের সকলের প্রাণ বাঁচাতে অসাধ্য সাধন করল ১৩ বছরের এক কিশোর। পশ্চিম অস্ট্রেলিয়ার কুইন্ডালুপ উপকূলে ঘটে যাওয়া এই অলৌকিক উদ্ধারের কাহিনী এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রবল স্রোতে মাঝ সমুদ্রে আটকে পড়া মা ও দুই ছোট ভাই-বোনকে বাঁচাতে টানা চার কিলোমিটার উত্তাল জলরাশি সাঁতরে তীরে পৌঁছাল ওই কিশোর।
ঘটনাটি গত ৩০ জানুয়ারির। ৪৭ বছর বয়সি এক মহিলা তাঁর তিন সন্তানকে নিয়ে সমুদ্রে প্যাডেলবোর্ডিং এবং কায়াকিং করতে গিয়েছিলেন। উপকূল থেকে কিছুটা দূরে যেতেই হঠাৎ আসা প্রবল সমুদ্রস্রোতে তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর সমুদ্রের দিকে ভেসে যান। ফেরার সব পথ বন্ধ হয়ে যাওয়ায় এবং পরিস্থিতি সংকটজনক বুঝে ওই কিশোরের মা তাকে তীরে পৌঁছে সাহায্য চাওয়ার অনুরোধ করেন।
অদম্য মনোবল নিয়ে উত্তাল সমুদ্রের সঙ্গে লড়াই করে কিশোরটি তীরে এসে পৌঁছায় এবং দ্রুত আপৎকালীন পরিষেবায় ফোন করে সাহায্য চায়। কিশোরের ফোন পেয়েই উদ্ধারকারী দল হেলিকপ্টার নিয়ে তল্লাশি শুরু করে এবং মাঝ সমুদ্র থেকে তার মা ও বাকি দুই ভাই-বোনকে নিরাপদে উদ্ধার করে। পুলিশ এবং উদ্ধারকারী দল কিশোরের এই সাহস ও উপস্থিত বুদ্ধির ভূয়সী প্রশংসা করেছে। তাদের দাবি, কিশোরটি যদি এই অসম সাহসিকতা না দেখাত, তবে বাকি সদস্যদের ফিরে পাওয়া অসম্ভব ছিল।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!