হোয়াটসঅ্যাপে এল ধামাকা ৪ ফিচার: এক অ্যাপেই দুই অ্যাকাউন্ট ও ছবি এডিট | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ মার্চ ২০২৬ :

টেক ডেস্ক: বর্তমান যুগে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে প্রতিনিয়ত নিজেদের আপডেট করছে মেটা-র এই মেসেজিং প্ল্যাটফর্ম। এবার অ্যান্ড্রয়েড ও আইওএস গ্রাহকদের জন্য একগুচ্ছ ‘অতি জরুরি’ চারটি নতুন ফিচার নিয়ে হাজির হলো সংস্থা।
১. ডেটা ট্রান্সফার এখন আরও সহজ:
স্মার্টফোন বদলানোর সময় সবচেয়ে বড় দুশ্চিন্তা থাকে চ্যাট ব্যাকআপ নিয়ে। অ্যান্ড্রয়েড থেকে আইফোন বা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে যাওয়ার প্রক্রিয়াকে এখন অনেক বেশি মসৃণ করা হয়েছে। কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা চ্যাট হারানোর ভয় ছাড়াই এখন দ্রুত ডেটা ট্রান্সফার করা সম্ভব।
২. এক অ্যাপে দুই অ্যাকাউন্ট (মাল্টি-অ্যাকাউন্ট):
যাঁরা কাজের জন্য আলাদা এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য আলাদা নম্বর ব্যবহার করেন, তাঁদের জন্য এটি শ্রেষ্ঠ উপহার। এতদিন একটি ফোনে দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে ‘অ্যাপ ক্লোনার’-এর সাহায্য নিতে হতো। এবার ফেসবুক বা ইনস্টাগ্রামের মতোই একটি অ্যাপে দুটি আলাদা অ্যাকাউন্ট যোগ করা যাবে এবং ‘সুইচ অ্যাকাউন্ট’ অপশনের মাধ্যমে সহজেই একটি থেকে অন্যটিতে যাওয়া যাবে।
৩. স্মার্ট রিপ্লাই ও অটো-সাজেশন:
ব্যস্ত সময়ে দ্রুত উত্তর দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ আনছে ‘অটো সাজেস্ট রিপ্লাই’। কোনো মেসেজ এলে তার সম্ভাব্য উত্তর কী হতে পারে, তা অ্যাপ নিজেই সাজেস্ট করবে। এমনকি স্টিকার ব্যবহারের ক্ষেত্রেও মিলবে একই সুবিধা।
৪. ইন-অ্যাপ ফটো এডিট:
ছবি এডিট করার জন্য আর অন্য কোনো থার্ড-পার্টি অ্যাপের প্রয়োজন পড়বে না। হোয়াটসঅ্যাপের ভেতর ‘মেটা’ অপশনে গিয়েই এখন ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তনসহ একাধিক এডিটিং করা যাবে। এতে সময় যেমন বাঁচবে, তেমনি ছবির গুণমানও বজায় থাকবে।
বিশেষজ্ঞদের মতে, এই ফিচারগুলো যোগ হওয়ার ফলে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আরও কয়েকগুণ বেড়ে যাবে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!