শিশুদের হোয়াটসঅ্যাপ ব্যবহারে কড়া নজরদারি বাবা-মায়ের: মেটার যুগান্তকারী ফিচার নিয়ে আসছে বড় বদল | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ মার্চ ২০২৬ :

টেক ডেস্ক: শিশুদের ডিজিটাল দুনিয়ায় সুরক্ষা নিশ্চিত করতে এক বড় পদক্ষেপ নিল হোয়াটসঅ্যাপের মূল সংস্থা ‘মেটা’। মূলত ১৩ বছরের কম বয়সী শিশুদের অনলাইন নিরাপত্তা এবং তাঁদের অ্যাপ ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে নিয়ে আসা হচ্ছে বিশেষ ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ফিচার। এর ফলে সন্তান কখন, কতক্ষণ বা কার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে, তার পুরো নিয়ন্ত্রণ থাকবে অভিভাবকদের হাতে।
নতুন এই ফিচারের মাধ্যমে বাবা-মায়েরা নির্ধারণ করতে পারবেন সন্তান দিনে কতক্ষণ অ্যাপ ব্যবহার করবে বা কতগুলো মেসেজ পাঠাতে পারবে। সুরক্ষার খাতিরে কোনো অচেনা নম্বর থেকে মেসেজ এলে তা সরাসরি ইনবক্সে না ঢুকে ‘মেসেজ রিকোয়েস্ট’ ফোল্ডারে জমা হবে। সবচেয়ে বড় চমক হলো, এই ফোল্ডার খোলার পিন থাকবে শুধুমাত্র অভিভাবকদের কাছে। এছাড়া, বাবা-মায়ের অনুমতি ছাড়া কোনো গ্রুপে যুক্ত হওয়া বা কোনো লিঙ্কে প্রবেশ করাও সম্ভব হবে না।
শুধু শিশুদের নিরাপত্তাই নয়, সাধারণ ব্যবহারকারীদের জন্য মেটা নিয়ে আসছে আরও কিছু আকর্ষণীয় আপডেট। এখন থেকে কোনো গ্রুপে নতুন কেউ যোগ দিলেও তিনি আগের সব কথোপকথন বা চ্যাট পড়ার সুযোগ পাবেন। পাশাপাশি, টাইপিংয়ের ঝক্কি কমাতে আসছে এআই চালিত স্টিকার সাজেশন। কোনো ইমোজি টাইপ করলেই সেই আবেগের সঙ্গে মানানসই স্টিকার নিজে থেকেই স্ক্রিনে ভেসে উঠবে। আগামী কয়েক মাসের মধ্যেই এই দুর্দান্ত ফিচারগুলো বিশ্বজুড়ে চালু হতে চলেছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!