ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মাইক্রো-অবজার্ভারদের ক্ষমতা ছাঁটল সুপ্রিম কোর্ট, রাজ্যকে কড়া নির্দেশ | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ :

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন ও এসআইআর (SIR) সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, মাইক্রো-অবজার্ভাররা কোনোভাবেই ভোটার তালিকা থেকে কারো নাম বাদ দিতে পারবেন না। তাঁদের কাজ হবে কেবলমাত্র ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ERO) সহায়তা করা। নাম বাদ দেওয়া বা রাখা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও-রাই।
আদালত নির্দেশে জানিয়েছে, রাজ্য সরকার যে ৮,৫৫৫ জন গ্রুপ-বি স্তরের অফিসারের তালিকা দিয়েছে, তাঁদের সোমবার বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন আধিকারিকদের (DEO) কাছে রিপোর্ট করতে হবে। শুনানিতে প্রধান বিচারপতি কর্মী নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “কর্মী দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তাঁদের নামের তালিকা কোথায়? আমরা তো বাংলা জানা কর্মী চেয়েছিলাম।” যদিও রাজ্যের আইনজীবী দাবি করেন তালিকা ই-মেলের মাধ্যমে পাঠানো হয়েছে, তবে কমিশন তা অস্বীকার করে।
এই অচলাবস্থা কাটাতে ১৪ ফেব্রুয়ারির পর ইআরও-দের নথি যাচাইয়ের জন্য আরও এক সপ্তাহ অতিরিক্ত সময় দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি কমিশন চাইলে অফিসারদের রদবদলও করতে পারবে। প্রয়োজনে মুখ্যসচিবকে ডেকে পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছেন প্রধান বিচারপতি।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!