বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথ: বয়কট নাটকের অবসান কি তিন শর্তে? The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ :

আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচে অংশগ্রহণ নিয়ে দীর্ঘ টালবাহানার পর কিছুটা নরম সুর শোনা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) গলায়। এনডিটিভি ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পিসিবি তিনটি বিশেষ শর্ত রেখেছে।
শর্তের ভিন্নতা ও ধোঁয়াশা:
পিসিবির পক্ষ থেকে রাখা শর্তগুলো নিয়ে দুটি ভিন্ন মত পাওয়া যাচ্ছে। একটি সূত্রের দাবি, পাকিস্তান মূলত বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে শর্ত দিয়েছে:
১. বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও তাদের ‘পার্টিসিপেশন ফি’ দিতে হবে।
২. ভবিষ্যতে বাংলাদেশে বড় কোনো আইসিসি টুর্নামেন্টের নিশ্চয়তা দিতে হবে।
৩. আইসিসি থেকে বাংলাদেশের লভ্যাংশের পরিমাণ বাড়াতে হবে।
অন্যদিকে, একটি আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটের দাবি, পাকিস্তান নিজের আখের গোছাতেই ব্যস্ত। তাদের দাবি করা শর্তগুলি হলো:
১. আইসিসি লভ্যাংশে পিসিবির শেয়ার অবিলম্বে বাড়াতে হবে।
২. ২০০৮ সালের পর বন্ধ হয়ে যাওয়া ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালু করতে হবে।
৩. মাঠে ভারতীয় ক্রিকেটারদের হ্যান্ডশেক বা করমর্দন নিশ্চিত করতে হবে।
আইসিসি অবশ্য এনডিটিভি সূত্রের দাবি করা শর্তগুলো নিয়ে নমনীয় মনোভাব দেখাচ্ছে। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে পাকিস্তান বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে—এই আশঙ্কায় নিজেদের পায়ে কুড়ুল না মেরে তারা শেষ পর্যন্ত মাঠে নামে কি না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!