শিলিগুড়ির মহাবীর স্থানে বহুতল মার্কেটে অগ্নিকাণ্ড: দমকলের তৎপরতায় এড়াল বড় বিপদ | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, 22 ফেব্রুয়ারি ২০২৬ :

শিলিগুড়ির মহাবীর স্থানে বহুতল মার্কেটে অগ্নিকাণ্ড: দমকলের তৎপরতায় এড়াল বড় বিপদ

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রবিবার দুপুরে শিলিগুড়ির ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহাবীর স্থানের একটি বহুতল মার্কেট কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। বেলা প্রায় পৌনে একটা নাগাদ আচমকা আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তবে ছুটির দিন হওয়ায় মার্কেটের অধিকাংশ দোকান বন্ধ থাকায় এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
দমকলের প্রাথমিক অনুমান, মার্কেট কমপ্লেক্সের বৈদ্যুতিক মিটার বোর্ড থেকে শর্ট সার্কিটের জেরে এই আগুনের সূত্রপাত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন ও শিলিগুড়ি থানার পুলিশ। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের গাড়ি চলাচলে সমস্যা দেখা দিলে চিত্তরঞ্জন দাস উড়ালপুলের ওপর থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিনির্বাপণ ব্যবস্থার গাফিলতি খতিয়ে দেখতে ভবন কর্তৃপক্ষকে তলব করেছে প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবী অমিত জৈন।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!