ফাঁসিদেওয়ায় অবৈধ মদের বিরুদ্ধে অভিযান, উদ্ধার প্রায় ৭০ লিটার | The 4th Column

T4C 100 | খবর বিশদে

ফাঁসিদেওয়ায় অবৈধ মদের বিরুদ্ধে অভিযান, উদ্ধার প্রায় ৭০ লিটার
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১৯ নভেম্বর ২০২৬ :-

ফাঁসিদেওয়া থানার অন্তর্গত কোচা পাড়া ও পেটকি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লিটার অবৈধ মদ উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া মদ ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ মদের কারবার রুখতে ওই দুই এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালীন সব মিলিয়ে প্রায় ৭০ লিটার অবৈধ মদ উদ্ধার হয়। এরপর তা নষ্ট করেন অভিযানকারী পুলিশকর্মীরা।

এলাকায় অবৈধ মদের মজুত ও বিক্রি বন্ধ করতেই এই অভিযান বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!