নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ :

আলিপুরদুয়ারে ভয়াবহ পথ দুর্ঘটনা: ঘাতক ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন যুবক
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: সোমবার রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল আলিপুরদুয়ার শহর। নিয়ন্ত্রণ হারিয়ে একটি অজ্ঞাতপরিচয় ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক মোটরসাইকেল আরোহীর। মৃত যুবকের নাম দীপ সূত্রধর (২৭)।
ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া দশটা নাগাদ আলিপুরদুয়ার শহরের উত্তর দিকে ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্গাবাড়ি পেট্রল পাম্পের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। দীপ সূত্রধর পেশায় একজন কর্মী এবং বর্তমানে শামুকতলা এলাকায় থাকতেন। সোমবার রাতে তিনি প্রয়োজনীয় বাজার করার জন্য বাইক নিয়ে স্থানীয় বাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। সেই সময়ই একটি দ্রুতগামী অচেনা ট্রাক তাঁর বাইকটিকে সজোরে ধাক্কা মারে।
উদ্ধারকাজ ও তদন্ত: ধাক্কার তীব্রতায় দীপ রাস্তা থেকে অনেকটা দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং রক্তাত্ব দেহটি উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরেই এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। পুলিশ ঘাতক গাড়িটির সন্ধানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং তল্লাশি শুরু করেছে। মৃত যুবকের আদি বাড়ি কোচবিহার জেলার তুফানগঞ্জে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।