লাগানো হলো নতুন সোনায় মোড়ানো দরজা : আরও নতুন সাজে রাম মন্দির | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১ লা মে ২০২৫ :-

অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তাও দেখতে দেখতে অনেক মাস কেটে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। এই মুহূর্তে রাম মন্দিরের দ্বিতীয় তলা তৈরি হওয়ার তোড়জোর চলছে। বিভিন্ন কারিগর ও শ্রমিক এই সময় রাম মন্দিরের দ্বিতীয় তলা তৈরি করাতে ব্যস্ত।

জানা যাচ্ছে, রাম মন্দিরের দ্বিতীয় তলার নাম দেওয়া হয়েছে “রাম দরবার”। এই দ্বিতীয় তলার কাজ শুরু হওয়ার প্রথম পদক্ষেপেই আজ বৃহস্পতিবার, দরজা লাগানোর কাজটি দিয়ে শুরু করা হলো। জানা যাচ্ছে, এই দরজায় রয়েছে সোনার প্রলেপ ও সূক্ষ্ম হাতের কারুকার্য।
যদিও রাম মন্দির প্রতিষ্ঠার সময়ে জানা গিয়েছিল, রাম মন্দিরের সম্পূর্ণ কাজ তখনও সম্পন্ন হয়নি। আর সেই কাজ সম্পূর্ণ করার ব্যবস্থা চলছে এই মুহূর্তে। মন্দির কর্তৃপক্ষের তরফে জানা যাচ্ছে, আর কিছু মাসের মধ্যে বাকি কাজ সম্পন্ন হয়ে যাবে। অযোধ্যার রাম মন্দিরের দ্বিতীয় তলটি সম্পূর্ণ নির্মাণ হয়ে যাওয়ার পরে রাম মন্দিরের সৌন্দর্য আরো অনেক বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!