নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, 22 ফেব্রুয়ারি ২০২৬ :

রাজগঞ্জে বিরোধী শিবিরে বড়সড় ধস: তৃণমূলের পতাকা হাতে নিলেন ৩০০ কর্মী
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজগঞ্জে বড়সড় ধাক্কা খেল বিরোধী শিবির। রবিবার রাজগঞ্জ বিধানসভার সুখানী গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৭৫টি পরিবারের প্রায় ৩০০ জন সক্রিয় কর্মী। এদিন জলপাইগুড়ি জেলা এসসি/ওবিসি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজগঞ্জ, সদর ও ডাবগ্রাম-ফুলবাড়ীর কো-অর্ডিনেটর কৃষ্ণ দাসের হাত ধরে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়।
তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প এবং লাগাতার উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই সাধারণ মানুষ এবং কর্মীরা জোড়াফুল শিবিরের ওপর ভরসা রাখছেন। অন্যদিকে, নির্বাচনের আগে এই দলবদল রাজগঞ্জে ঘাসফুল শিবিরের সাংগঠনিক ভিতকে আরও মজবুত করল বলে মনে করছে রাজনৈতিক মহল। নবাগতদের স্বাগত জানিয়ে কৃষ্ণ দাস বলেন, “উন্নয়নের শরিক হতেই এই গণ যোগদান।”