শীত বিদায়ের প্রস্তুতি: লেপ-কম্বল আলমারিতে তোলার আগে মেনে চলুন বিশেষজ্ঞদের এই টিপস | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ :

লাইফস্টাইল ডেস্ক: ফেব্রুয়ারির রোদে কমছে শীতের আমেজ। ফ্যান চলতেও শুরু করেছে অনেক বাড়িতে। এবার সময় হয়েছে ভারী লেপ, কম্বল বা কাঁথা যত্ন করে তুলে রাখার। তবে দায়সারাভাবে আলমারিতে পুরে দিলে স্যাঁতসেঁতে ভাব বা পোকামাকড়ের উপদ্রবে নষ্ট হতে পারে আপনার প্রিয় শীতের পোশাক।
বিশেষজ্ঞদের মতে, শিমুল তুলোর লেপ কখনোই কাচা বা ড্রাইওয়াশ করা উচিত নয়। কভার ধুয়ে লেপটিকে কড়া রোদে দিয়ে ধুলো ঝেড়ে তুলে রাখা নিরাপদ। অন্যদিকে, কম্বল বাড়িতে শ্যাম্পু দিয়ে ধুয়ে ছায়ায় শুকিয়ে নিলে তার কোমলতা বজায় থাকে। কাঁথা বা হালকা ব্ল্যাঙ্কেট ডিটারজেন্টে ভিজিয়ে ধুয়ে নেওয়া সহজ। তবে সব ক্ষেত্রেই ভাঁজে ভাঁজে ন্যাপথলিন, নিমপাতা বা কালোজিরের পুটলি রাখা অত্যন্ত জরুরি, যা পোকামাকড় থেকে রক্ষা করবে। আলমারিতে তোলার আগে জায়গাটি ভালো করে পরিষ্কার করে নেওয়া এবং অ্যালার্জি এড়াতে ধুলোবালি মুক্ত রাখা প্রয়োজন। সঠিক রক্ষণাবেক্ষণই আপনার শীতের সঙ্গীকে রাখবে নতুনের মতো।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!