NIOS চাকরিপ্রার্থীদের মিছিলে ধুন্ধুমার সল্টলেক: পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রাজপথে বসে অভিনব প্রতিবাদ | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ :

NIOS চাকরিপ্রার্থীদের মিছিলে ধুন্ধুমার সল্টলেক: পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রাজপথে বসে অভিনব প্রতিবাদ
কলকাতা: ‘আছে ডিগ্রি, নেই চাকরি’—এই স্লোগানকে সামনে রেখে সোমবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল সল্টলেকের বিকাশ ভবন চত্বর। NIOS থেকে D.El.Ed উত্তীর্ণ হাজার হাজার চাকরিপ্রার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। আন্দোলনকারীরা বিকাশ ভবনের দিকে এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের বাধা দেয়। শুরু হয় দু’পক্ষের তুমুল ধস্তাধস্তি, যার জেরে বেশ কয়েকজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন।
বিক্ষোভকারীদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে NIOS থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত রাখছে। দীর্ঘদিনের বঞ্চনা ও কেবল প্রতিশ্রুতির ওপর ভর করে থাকার প্রতিবাদে এদিন রাজপথেই থালা-বাটি বাজিয়ে অভিনব বিক্ষোভে সামিল হন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ না সরকার নিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে, তাঁদের এই লড়াই জারি থাকবে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!