গুণমানের পরীক্ষায় ডাহা ফেল প্যাকেটজাত দুধের বড় সংস্থাগুলি | The 4th Column

গুণমানের পরীক্ষায় ডাহা ফেল প্যাকেটজাত দুধের বড় সংস্থাগুলি!

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ :
নিজস্ব প্রতিনিধি: শিশু থেকে বৃদ্ধ, অসুস্থ থেকে ফিটনেস সচেতন—আমাদের ডায়েটে দুধ এক অপরিহার্য উপাদান। আর অধিকাংশ মানুষই নিশ্চিন্তে ভরসা করেন প্যাকেটজাত দুধের ওপর। কিন্তু সাম্প্রতিক একটি স্বাধীন সংস্থার রিপোর্ট আপনার এই বিশ্বাসকে বড়সড় ধাক্কা দিতে পারে। ‘ট্রাস্টিফায়েড’ (Trustified) নামে একটি অনলাইন তদন্তকারী সংস্থার পরীক্ষায় দাবি করা হয়েছে, নামজাদা সংস্থার দুধে মিলেছে ক্ষতিকর ‘কলিফর্ম ব্যাকটেরিয়া’।
রিপোর্ট অনুযায়ী, তাজা দুধে কলিফর্ম কাউন্ট প্রায় ৯৮০ CFU/ml এবং গোল্ডে এই মাত্রা ২৫ CFU/ml-এর কাছাকাছি। দাবি করা হচ্ছে, এই ব্যাকটেরিয়ার উপস্থিতি ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া’ বা FSSAI-এর নির্ধারিত সীমার চেয়ে কয়েকগুণ বেশি। শুধু দুধ নয়, একাধিক দুগ্ধজাত সামগ্রীর ক্ষেত্রেও একই উদ্বেগের কথা বলা হয়েছে।
এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়েছে জনমনে। যদিও ১৯৪৮ সাল থেকে ব্যবসা করা প্রাচীনতম সংস্থা এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, প্রতিটি পণ্য FSSAI-এর কড়া মানদণ্ড মেনেই তৈরি ও পরীক্ষিত হয়। একই সুর শোনা গিয়েছে ১৯৭৪-এ শুরু হওয়া লাদার ডেয়ারি এবং তুলনামূলক নতুন সংস্থা খান্ট্রি ডিলাইটের গলাতেও।
চিকিৎসকদের মতে, দুধে কলিফর্ম ব্যাকটেরিয়ার উচ্চ উপস্থিতি পেটের রোগসহ একাধিক শারীরিক সমস্যার কারণ হতে পারে। ল্যাবরেটরি রিপোর্ট এবং কোম্পানিগুলোর পাল্টাপাল্টি দাবির মাঝে এখন সাধারণ মানুষ চরম বিভ্রান্তিতে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!