আলিপুরদুয়ারে পারিবারিক বচসায় বাবার হাতে ছেলে খু_ন | The 4th Column

আলিপুরদুয়ারে পারিবারিক বচসায় বাবার হাতে ছেলে খু_ন

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ১২ সেপ্টেম্বর ২০২৫ :

— প্রতীকী ছবি

পারিবারিক বিবাদের জেরে বাবার হাতে খুন হলো ছেলে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম বিয়াস কাচ্ছপ (২৭)। অভিযুক্ত বাবা মঙ্গল কাচ্ছপকে (৫৬) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ মেচপাড়া চা বাগানের ভাদু লাইনে মঙ্গল কাচ্ছপ ও তাঁর ছেলে বিয়াস কাচ্ছপের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। ঝগড়া চলাকালীন বাবা মঙ্গল কাচ্ছপ রান্নাঘরের সবজি কাটার ছুরি দিয়ে ছেলে বিয়াসের বুকে আঘাত করেন। বিয়াসের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উত্তর লতাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে কালচিনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত বাবা মঙ্গল কাচ্ছপকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!