প্রেমিকাকে আইফোন দিতে এটিএম লুটের চেষ্টা! ময়নাগুড়িতে গ্রেফতার যুবক |The 4th Column

T4C 100 | খবর বিশদে • স্পেশাল

প্রেমিকাকে আইফোন দিতে এটিএম লুটের চেষ্টা! ময়নাগুড়িতে গ্রেফতার যুবক
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ২২ নভেম্বর ২০২৬ :-

প্রেমিকাকে আইফোন উপহার দেওয়ার টাকা জোগাড় করতেই এটিএম লুটের চেষ্টা করেছিলেন বলে দাবি ধৃত যুবকের। জলপাইগুড়ির ময়নাগুড়িতে এটিএম ভাঙার চেষ্টার অভিযোগে প্রলয় সেনকে (নাম পরিবর্তিত) গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি ময়নাগুড়ির সেনপাড়ায়।

অভিযোগ, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙার সময় অ্যালার্ম বেজে ওঠায় পালিয়ে যান অভিযুক্ত। ব্যাঙ্ক কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে তদন্ত শুরু করে ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনার সময় পরনে থাকা পোশাকের সূত্র ধরেই তাঁকে শনাক্ত করে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

ধৃতের দাবি, প্রেমিকার আইফোন কেনার ইচ্ছা পূরণ করতেই এই চেষ্টা। তবে এই বক্তব্য ধৃতের দাবি হিসেবেই উঠে এসেছে।

ব্যুরো রিপোর্ট, দ্য ফোর্থ কলাম

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!