কৃষ্ণনগরে প্রকাশ্যে দিবালোকে কলেজছাত্রীকে গুলি করে হত্যা: প্রেমিক গ্রেফতার
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ২৫ আগষ্ট, ২০২৫ –
সোমবার দুপুরে কৃষ্ণনগরে এক কলেজছাত্রীকে তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। নিহত তরুণীর নাম ইশিতা মল্লিক (১৯)। এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত দেবরাজ সিংহ পলাতক ছিলেন, তবে পুলিশ জানিয়েছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, দেবরাজ সিংহ ইশিতার প্রাক্তন প্রেমিক। দেবরাজকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হলেও তিনি বন্দুকের ভয় দেখিয়ে দোতলায় উঠে যান এবং ইশিতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালান। ইশিতার শরীরে দুটি গুলির আঘাত পাওয়া গেছে, এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমঘটিত বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ইশিতা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় দেবরাজ ক্ষুব্ধ হয়ে এই কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে। ঘটনায় স্বাভাবিক চাঞ্চল্য কৃষ্ণনগর জুড়ে ।