রাতভর ভেজানো কিশমিশেই লুকিয়ে সুস্থতার রহস্য! জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন ? The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ :

রাতভর ভেজানো কিশমিশেই লুকিয়ে সুস্থতার রহস্য! জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন
নিজস্ব সংবাদদাতা: রোজকার ডায়েটে সামান্য পরিবর্তনই এনে দিতে পারে দীর্ঘমেয়াদী সুস্থতা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণ একটি ড্রাই ফ্রুট— কিশমিশ— যদি নিয়ম মেনে খাওয়া যায়, তবে শরীরের অনেক জটিল সমস্যার সমাধান হতে পারে। বিশেষ করে রাতভর জলে ভিজিয়ে রাখা কিশমিশ শরীরের জন্য অত্যন্ত উপকারী।
উপকারিতা একনজরে:
হজম ক্ষমতা বৃদ্ধি: কিশমিশে থাকা ডায়েটরি ফাইবার গুরুপাক খাবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। ফলে গ্যাস-অম্বলের মতো সমস্যা ধারেকাছে ঘেঁষতে পারে না।
এনার্জির উৎস: এতে গ্লুকোজ ও ফ্রুক্টোজের প্রাকৃতিক শক্তি রয়েছে। এটি শরীরে তাৎক্ষণিক এনার্জি যোগায় এবং বাড়তি মিষ্টি খাওয়ার প্রবণতা কমায়।
রোগ প্রতিরোধ ক্ষমতা: প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরের অনাক্রম্যতা বা ইমিউনিটি বাড়িয়ে তোলে।
হাড় মজবুত করে: কিশমিশে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়কে ভেতর থেকে শক্তিশালী করে। নিয়মিত কিশমিশ খেলে বয়সকালে হাড়ের ক্ষয় বা হাঁটু-কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!