উত্তর কাঁথিতে বিজেপির মিছিল লক্ষ করে ঝাঁটা হাতে বিক্ষোভ, ‘লুঙ্গি বাহিনী’ বলে তোপ বিধায়কের | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, 22 ফেব্রুয়ারি ২০২৬ :

উত্তর কাঁথিতে বিজেপির মিছিল লক্ষ করে ঝাঁটা হাতে বিক্ষোভ, ‘লুঙ্গি বাহিনী’ বলে তোপ বিধায়কের

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রে বিজেপির ‘গৃহ সম্পর্ক অভিযান’ কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। রবিবার বিধায়ক সুমিতা সিনহার নেতৃত্বে যখন কয়েকশো কর্মী-সমর্থক বাইক মিছিল করে এগোচ্ছিলেন, তখনই একদল গ্রামবাসী ঝাঁটা হাতে তাঁদের পথ আটকান এবং বিক্ষোভ দেখান। আচমকা এই বিক্ষোভে এলাকায় হুলস্থুল পড়ে যায়।
বিক্ষোভের ঘটনায় সরাসরি তৃণমূল বা বিরোধী উস্কানিকে দায়ী করেছেন বিজেপি বিধায়ক সুমিতা সিনহা। তিনি কটাক্ষ করে বলেন, “যারা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখিয়েছে তারা আসলে লুঙ্গি বাহিনী। এরা যদি প্রকৃত রাষ্ট্রবাদী হতো, তবে এমন আচরণ করত না।” যদিও বিক্ষোভকারীদের দাবি, এলাকার বিভিন্ন ইস্যুতে অসন্তোষ থেকেই এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। তবে শাসক শিবিরের পক্ষ থেকে বিধায়কের এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!