পাঁচ বছরের শি শুকে খু নের অভিযোগ, অভিযুক্ত খেলার সঙ্গী কিশোর | The 4th Column

T4C 100 | খবর বিশদে

কুমারগ্রামে পাঁচ বছরের শিশুকে খুনের অভিযোগ, অভিযুক্ত খেলার সঙ্গী কিশোর
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১৯ নভেম্বর ২০২৬ :-

আলিপুরদুয়ারের কুমারগ্রাম থানা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ওই কিশোরের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। সন্ধ্যাতেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। খবর পেয়ে তল্লাশিতে নামে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। এলাকার জঙ্গলসংলগ্ন স্থান থেকে শিশুটিকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে দাবি, শিশুটির দেহে অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। ঘটনায় একটি অস্ত্র ও অভিযুক্তের পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে হোমে রাখা হয়েছে। বৃহস্পতিবার তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করার কথা। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!