চাকরি ও প্রশিক্ষণের সুযোগ, আবেদনের শেষ তারিখে নজর রাখুন

পশ্চিমবঙ্গ ও সর্বভারতীয় স্তরে একাধিক সংস্থায় চাকরি এবং শিক্ষানবিশ প্রশিক্ষণের সুযোগ। ডব্লিউবিপিএসসি-র ২৪৭টি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে আবেদনের শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬। স্নাতক বা নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন।
ডাক বিভাগের কলকাতা মেল মোটর সার্ভিসেও ১৯টি স্কিলড আর্টিজান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
উত্তর রেলওয়েতে মাধ্যমিক ও আইটিআই পাসদের জন্য রয়েছে ৪,৬৫১টি অ্যাক্ট অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের সুযোগ। আবেদনের সময়সীমা ১১ ডিসেম্বর। এটি শিক্ষানবিশ প্রশিক্ষণ; প্রশিক্ষণ শেষে স্থায়ী চাকরি নিশ্চিত নয়।
ডিসক্লেইমার :- আবেদনের আগে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বয়সসীমা, যোগ্যতা, ফি ও আবেদনপদ্ধতি দেখে নিন।
ব্যুরো রিপোর্ট | দ্যা ফোর্থ কলাম