রেল সফরে বাধ্যতামূলক পরিচয়পত্র! সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ রেলের | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ :

রেল ভ্রমণে নিরাপত্তা জোরদার করতে এবং বেআইনি অনুপ্রবেশ রুখতে নয়া নির্দেশিকা জারি করল রেল কর্তৃপক্ষ। ভোটার তালিকার এসআইআর (SIR) প্রক্রিয়ার আবহে পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ নজরদারি চালানো হবে। রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এবার থেকে ট্রেন সফরের সময় যাত্রীদের কাছে বৈধ পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। টিকিট পরীক্ষার পাশাপাশি এখন থেকে পরিচয়পত্রও যাচাই করবেন রেলকর্মীরা।
সাম্প্রতিক অভিযোগে জানা গেছে, নেপাল ও বাংলাদেশ সীমান্ত নজরদারি এড়িয়ে কিছু মানুষ বেআইনিভাবে ভারতে প্রবেশ করছে এবং ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা চালাচ্ছে। এই অনুপ্রবেশ রুখতেই বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের সীমান্ত সংলগ্ন রুটগুলিতে নজরদারি আরও কড়া করা হচ্ছে। নির্দেশিকা অনুযায়ী, একাধিক যাত্রী একসঙ্গে সফর করলে অন্তত একজনের কাছে বৈধ পরিচয়পত্র থাকতে হবে। তবে কোনো যাত্রীই যদি পরিচয়পত্র দেখাতে না পারেন, তবে তাঁদের ‘টিকিটহীন যাত্রী’ হিসেবে গণ্য করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মূলত আন্তর্জাতিক সীমান্ত এলাকা দিয়ে অবৈধ যাতায়াত বন্ধ করতেই রেলের এই কঠোর সিদ্ধান্ত।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!