দ্য ফোর্থ কলাম, স্পোর্টস ডেস্ক, ৪ ফেব্রুয়ারি ২০২৬:

টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্তে বড়সড় বিপাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সিদ্ধান্তে অনড় থাকলে পিসিবি-কে প্রায় ৩৫০ কোটি টাকা (৩৫ মিলিয়ন ডলার) বার্ষিক রাজস্ব হারাতে হতে পারে। মূলত সম্প্রচারকারী সংস্থা জিও-হটস্টার চুক্তিভঙ্গের দায়ে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়ায় এই সংকট তৈরি হয়েছে। পাকিস্তান সরকার নিরাপত্তাজনিত কারণে ভারতের বিরুদ্ধে খেলতে নিষেধ করলেও, আইসিসি-র যুক্তি হলো—খেলা যেহেতু নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় হচ্ছে, তাই বয়কটের কোনো জোরালো ভিত্তি নেই। আর্থিক ক্ষতি ও আইনি মামলার চাপে এখন কার্যত কোণঠাসা মহসিন নকভির বোর্ড।