সরাশিয়ার টুঙ্গুস্কা এবং আমেরিকার পি-৮আই বিমানে ভারতের নতুন ৮৫৮ কোটির জোড়া চুক্তি | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ মার্চ ২০২৬ :

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। মেক ইন ইন্ডিয়া নীতি মেনে রাশিয়ার সঙ্গে টুঙ্গুস্কা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আমেরিকার সঙ্গে পি-৮আই দূরপাল্লার সামুদ্রিক নজরদারি বিমান কেনার লক্ষ্যে মোট ৮৫৮ কোটি টাকার দুটি চুক্তি সই হয়েছে। শুক্রবার নয়াদিল্লির কর্তব্যভবনে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহের উপস্থিতিতে এই জোড়া চুক্তি সম্পাদিত হয়।
প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী, ৪৪৫ কোটি টাকা মূল্যের প্রথম চুক্তি অনুযায়ী রুশ প্রযুক্তিতে তৈরি টুঙ্গুস্কা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত করা হবে। সোভিয়েত যুগের এই অত্যাধুনিক প্রযুক্তি শত্রু ড্রোন, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল এবং কম উচ্চতায় উড়ন্ত যেকোনো লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে ধ্বংস করতে সক্ষম। এই চুক্তি ভারত ও রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে।
অন্যদিকে, ৪১৩ কোটি টাকার দ্বিতীয় চুক্তির অধীনে মার্কিন নৌসেনার কাছ থেকে আরও ছয়টি পি-৮আই দূরপাল্লার সামুদ্রিক নজরদারি বিমান কিনবে ভারত। বর্তমানে ভারতীয় নৌসেনার কাছে ১২টি পি৮আই বিমান রয়েছে। এই অত্যাধুনিক বিমান ভারত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি বাড়াতে এবং জলের গভীরে শত্রুর ডুবোজাহাজের গতিবিধি চিহ্নিত করতে সাহায্য করবে।
উভয় চুক্তির একটি বিশেষ দিক হল, ভারতের মাটিতে রুশ এবং মার্কিন প্রযুক্তিতে যৌথ উদ্যোগে বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন এবং রক্ষণাবেক্ষণ (এমআরও – মেনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল) করা হবে। এটি দেশের প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতা বাড়াতে এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!