নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১ লা মে ২০২৫ :-

২২ এপ্রিল কাশ্মীরে ঘটে যাওয়া সন্ত্রাসীবাদীদের হামলার ফলে কাশ্মীরে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে ২৬ জন গুলিবিদ্ধ হন। এই ঘটনার পর থেকেই কাশ্মীরে পর্যটকদের ভিড় অনেকটাই কমতে থাকে। সন্ত্রাসী আতঙ্কের মধ্যেই কাশ্মীরে থাকা পর্যটকরাও কাশ্মীর থেকে বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা করে। এইজন্য প্রায় অধিকাংশ কাশ্মীরের হোটেল খালি হয়ে যায়। নতুন করে কোনো পর্যটকরাও তেমন একটা কাশ্মীরে না যাওয়ার ফলে, কাশ্মীরের অধিকাংশ হোটেল এখন শূন্য। এর ফলে পর্যটনশিল্প অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই আবহে কাশ্মীরি হোটেলগুলো তাদের বুকিং রেট অনেকটাই কমিয়ে দিয়েছে। পর্যটকদের টানার জন্য বুকিং ছাড় দেওয়া হচ্ছে ৪৬ শতাংশ করে। অর্থাৎ ২০ হাজার টাকার একটি রুম বর্তমানে পাওয়া যাচ্ছে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে।
অন্যদিকে, শ্রীনগর থেকে বিমান ভাড়া অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। শ্রীনগর-কলকাতা রুটের ভাড়া ২১৩ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত শ্রীনগর-কলকাতা রুটের ভাড়া ছিল ৭৬৬ টাকা, যেটা বর্তমানে নেওয়া হচ্ছে ২৪ হাজার টাকার মতো।
যদিও এত টাকা ব্যয় করে জীবন ঝুঁকি নিয়ে কাশ্মীর ঘুরতে যাওয়ার উদ্বেগ অনেকটাই কমেছে পর্যটকদের মধ্যে, তবে কেউ কেউ এতটা দাম বাড়ার পরেও কিছুটা চ্যালেঞ্জ নিয়েও কাশ্মীর ভ্রমণের দিকে অগ্রসর হচ্ছে।