নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ :

বসন্তের শুরুতে মেদ ঝরাতে ও সুস্থ থাকতে সেরা ৫টি ফল
নিজস্ব সংবাদদাতা: শীতের ভারী খাবার আর আলস্যের জেরে অনেকেরই ওজন কিছুটা বেড়ে যায়। বর্তমানে বসন্তের এই ট্রানজিশন পিরিয়ডে শরীরকে হালকা ও রোগমুক্ত রাখতে ডায়েটে ফল রাখা অত্যন্ত জরুরি। ওজন কমাতে কোন ফলগুলো বেশি কার্যকর, তা জানাচ্ছেন বিশেষজ্ঞরা:
সাইট্রাস ফল: কমলালেবু, মুসাম্বি ও আঙুর ভিটামিন সি-তে ভরপুর। কালো আঙুর ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে, তবে তা পরিমিত খাওয়া উচিত।
আপেল: এতে থাকা পেকটিন ফাইবার হজমের গতি কমিয়ে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে এবং জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা কমে।
পেঁপে: পেঁপেতে থাকা প্যাপেইন এনজাইম হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেটের গ্যাস ও ফোলাভাব কমিয়ে শরীর হালকা রাখে।
স্ট্রবেরি: স্ট্রবেরি অ্যান্টিঅক্সিড্যান্ট ও ফাইবারে সমৃদ্ধ, যা চর্বি গলাতে সাহায্য করে। ডায়েটের সময় মিষ্টি খাওয়ার বিকল্প হিসেবে এটি সেরা।
পেয়ারা: কম ক্যালোরি ও উচ্চ ফাইবারযুক্ত এই ফলটি ওজন নিয়ন্ত্রণে দুর্দান্ত কার্যকরী।