দেশের মধ্যে প্রথম : বৈদ্যুতিক ভেসেল নির্মাণে রাজ্য | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ জানুয়ারি ২০২৫ :-

উদ্বোধন হয়ে গেল রাজ্যের মধ্যে প্রথম তথা দেশের মধ্যে প্রথম বিদ্যুৎ চালিত ভেসেল। হ্যাঁ ঠিকই শুনছেন! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হুগলি নদীতে গত বৃহস্পতিবার উদ্বোধন হয়ে গেল বিদ্যুৎ চালিত ভেসেলের।

এই প্রথম বিদ্যুৎ চালিত ভেসেল চালু হলো পশ্চিমবঙ্গ রাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আউট্রাম ঘাট থেকে ফ্ল্যাগ উড়িয়ে আধুনিক এই ভেসেলের শুভ উদ্বোধন করেন।

হুগলি নদীর পার্শ্ববর্তী মানুষজন এবং অন্যান্য জায়গা থেকে আগত পর্যটকদের জন্য এক নতুন আকর্ষণ হতে চলেছে এই বিদ্যুৎ চালিত ভেসেল।

জানা গিয়েছে, বিদ্যুৎ চালিত এই অত্যাধুনিক ভেসেল তৈরি করতে রাজ্যের ৬ কোটি টাকা বরাদ্দ করতে হয়েছে। আপাতত একটি বৈদ্যুতিক চালিত ভেসেল তৈরি করা হয়েছে, তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ভবিষ্যতে এই সংখ্যা আরো বৃদ্ধি করা হবে। বিদ্যুৎ চালিত এই ভেসেলের নামকরণ করা হয়েছে ‘ঢেউ’ নামে।
এই ভেসেল নির্মাণ করেছেন গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। অত্যাধুনিক এই বৈদ্যুতিক চালিত ভেসেলটি পরিবেশ দূষণ থেকে অনেকটাই রক্ষা করবে, সেইসাথে দ্রুততম চলাচলের সক্ষম এই ভেসেলটি দুর্ঘটনার হাত থেকেও রক্ষা করবে যাত্রীদের।

মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত পথ অতিক্রম করবে এই ভেসেল। এই ভেসেলটিতে একই সাথে ১৫০ জন যাত্রী একই সাথে যাত্রা করার মতন বসার সিট রয়েছে।

বাংলার তৈরি হওয়া এই অত্যাধুনিক বৈদ্যুতিক ভেসেল পর্যটকদের জন্য এক নতুন আকর্ষণ, যেটি নতুন বছরের এক দুর্দান্ত উপহার রাজ্যে মানুষের জন্য, এছাড়া ফেরি চলাচলে এক নতুন মাত্রা যোগ করলে এই বৈদ্যুতিক ভেসেল।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!