দুই জেলায় অভিযান ফালাকাটা পুলিশের, বাজেয়াপ্ত ১০–১২ টন সুপারি | The 4th Column

দুই জেলায় অভিযান ফালাকাটা পুলিশের, বাজেয়াপ্ত ১০–১২ টন সুপারি
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১৩ নভেম্বর ২০২৬ :-

চোরাই সুপারি পাচারচক্রের তদন্তে আলিপুরদুয়ার ও কোচবিহারে অভিযান চালিয়ে বিপুল সুপারি বাজেয়াপ্ত করল ফালাকাটা পুলিশ। বৃহস্পতিবার দুটি গুদাম থেকে মোট ২২৭ বস্তা এবং প্রায় ২৫০ কেজি খোলা সুপারি উদ্ধার হয়। পুলিশের হিসাবে মোট ওজন আনুমানিক ১০–১২ টন।

ফালাকাটার ১৬ নম্বর ওয়ার্ডের ফরেস্ট কলোনির গুদাম থেকে ২৩ বস্তা এবং ঘোকসাডাঙার বড় শৌলমারির আশ্রমপাড়ার গুদাম থেকে ২০৪ বস্তা সুপারি উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দুটি পুরনো চুরির মামলায় ধৃতদের জেরা করে অভিযুক্ত ইলিয়াস হোসেন ওরফে হাম্বাতুরের নাম উঠে আসে। ঘোকসাডাঙা পুলিশের সহযোগিতায় তল্লাশি চালানো হয়। বৈধ নথি দেখাতে না পারায় সাক্ষীদের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে।

মূল অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলা রুজু করে তাঁর খোঁজ এবং চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করার কাজ চলছে।

#Falakata #Alipurduar #CoochBehar #ArecaNutSeizure #The4thColumn

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!