এথেলবাড়িতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত এক, আহত দুই | The 4th Column

এথেলবাড়িতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত এক, আহত দুই
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ১ নভেম্বর ২০২৬ :-

দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন আরও দু’জন। ১ নভেম্বর রাত প্রায় ৮টা ১৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে ফালাকাটা থানা এলাকার এথেলবাড়ি–চ্যাংমারি রোডে, এথেলবাড়ি চৌপথির কাছে।

মৃতের নাম ইসরাফুল হক (৪২)। তিনি নরসিংপুরের মেচুধুরার বাসিন্দা। সংঘর্ষে ইসরাফুল ও অন্য বাইকের ১৭ বছরের চালক গুরুতর আহত হন। একটি বাইকের পিছনে বসা আরোহীও চোট পান।

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তিনজনকে বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ইসরাফুলকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দু’জনকে উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগ পাওয়ার পর নির্দিষ্ট মামলা রুজু করা হবে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!