ডুয়ার্সকন্যায় বৈঠকী সিদ্ধান্ত : ২৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ১৬ তম ‘ডুয়ার্স উৎসব’

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম , ১৩ সেপ্টেম্বর,১৯ :-

ছবি সৌজন্য – অন্তর্জাল

জেলা আলিপুরদুয়ার বাসীর জন্য সুখবর । অবশেষে বেজে উঠলো ১৬ তম ডুয়ার্স উৎসবের শুরুয়াত ঘন্টা । শুক্রবার আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায় , প্রশাসন ও জেলাবাসীর যৌথ বৈঠকে ২০১৯-২০ সালের ডুয়ার্স উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করা হয় । এর সঙ্গেই উক্ত বৈঠকেই গঠন করা হয় চলতি বছরের ডুয়ার্স উৎসব কমিটির রূপরেখা । সর্বসম্মতিক্রমে উৎসব কমিটির সম্পাদক নিযুক্ত হয়েছেন অনুপ চক্রবর্তী। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বিধায়ক সৌরভ চক্রবর্তী, উৎসবের আহ্বায়ক হিসেবে রয়েছেন মৃদুল গোস্বামী এবং পদাধিকারবলে ডুয়ার্স উৎসব কমিটির সভাপতির পদ অলংকৃত করছেন মাননীয় জেলাশাসক ।

কমিটি সূত্রের খবর, প্রতিবছরের ন্যায় এবছরও ডুয়ার্স উৎসব প্রাঙ্গণ হিসেবে বেছে নেওয়া হয়েছে আলিপুরদুয়ারের প্যারেড তথা ক্যাম্প গ্রাউন্ড কে । অন্যান্য বারের মতই থাকছে লোক মঞ্চ, শিশু মঞ্চ সহ একটি মূল মঞ্চ । থাকছে রকমারি দ্রব্যসামগ্রীর সম্ভার পূর্ণ এক্স প্রো । থাকছে দেশ-বিদেশের প্রায় ৫০০ স্টল । থাকছে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন দাবা প্রভৃতি ইনডোর আউটডোর গেমসের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ।
সম্পাদক অনুপ চক্রবর্তী জানান, ডুয়ার্স উৎসব এর মূল উদ্দেশ্য, ডুয়ার্স -পর্যটনকে খানিক এগিয়ে দেওয়া এবং এই অঞ্চলের কৃষ্টি ও সংস্কৃতি বহির্বিশ্বের কাছে তুলে ধরা। উৎসব শুরু হচ্ছে আগামী ২৯ ডিসেম্বর এবং চলবে ৭ জানুয়ারি অবধি । এছাড়াও প্রশ্নাতীতভাবে থাকছে , উৎসবের মূল আকর্ষণ মূলমঞ্চের, কলকাতা- মুম্বাই ও স্থানীয় খ্যাতনামা সঙ্গীতশিল্পী সমৃদ্ধ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ।

Leave a Reply

error: Content is protected !!