না ফেরার দেশে ‘চাষার ব্যাটা’ : অধ্যায় শেষ রেজ্জাক মোল্লার | The 4th Column

প্রয়াত প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা: শোকস্তব্ধ রাজনৈতিক মহল

নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১১ এপ্রিল ২০২৫ :-

দীর্ঘ রোগভোগের পর শুক্রবার সকালে প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বাঁকড়ি গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। ‘চাষার ব্যাটা’ নামে পরিচিত রেজ্জাক মোল্লার প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৭৭ সালে বামফ্রন্টের উত্থানের সময় রাজনৈতিক মঞ্চে আবির্ভাব ঘটে রেজ্জাক মোল্লার। ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে ২০১১ সাল পর্যন্ত টানা বিধায়ক ছিলেন তিনি। বামফ্রন্ট সরকারের পতনের সময়ও তাঁর গড় অক্ষুণ্ণ ছিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ভূমি ও ভূমি রাজস্ব দফতরের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
২০১৪ সালে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে সিপিএম তাঁকে বহিষ্কার করলে এক নতুন রাজনৈতিক দলের জন্ম দেন – ‘ভারতীয় ন্যায়বিচার পার্টি’। তবে ২০১৬ সালে তিনি তৃণমূলে যোগ দেন এবং ভাঙড় কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। এরপর খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রীর দায়িত্বও সামলেছেন এই বর্ষীয়ান নেতা। তাঁর প্রয়াণ রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!