তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল তুফানগঞ্জ মহাবিদ্যালয় চত্বর | The 4th Column

নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, কোচবিহার, ১৭ মার্চ ‘ ২০২৫ :-

তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ মহাবিদ্যালয়। ঘটনায় জখম উভয়পক্ষের দুই জন চিকিৎসাধীন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে।
অভিযোগ, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক সমীর দাস দলবল নিয়ে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সামনে থাকা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ধীমান দেউরি, সাগর বর্মন-সহ অন্যান্য কর্মীদের উপর হামলা চালায়। ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ মহাবিদ্যালয়।
তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ধীমান দেউরিকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করার পাশাপাশি ব্লেড দিয়ে তার পিঠে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় প্রাক্তন সাধারণ সম্পাদক সমীর দাসের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধীমান দেউরি। অভিযোগের ভিত্তিতে পুলিশ সমীর দাসের বাড়িতে তাকে গ্রেফতার করতে গেলে নিজের মাথা নিজেই আঘাত করে ফাটিয়ে ফেলেন তিনি বলে অভিযোগ। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় হাসপাতালে। বর্তমানে সমীর দাস ও ধীমান দেউরি দুজনেই তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সমীর দাস। তিনি বলেন, কিছুদিন আগে তুফানগঞ্জ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সংসদ ঘরে ধীমান দেউরির মদ খাওয়ার ভিডিও ভাইরাল হয়।
এই ঘটনায় তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!