T4C 100 | খবর বিশদে
কোচবিহারে আট বিধানসভার কোর কমিটির আহ্বায়ক ঘোষণা বিজেপির
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১৭ নভেম্বর ২০২৬ :-

কোচবিহার সাংগঠনিক জেলার আটটি বিধানসভায় কোর কমিটির আহ্বায়কদের নাম ঘোষণা করল বিজেপি। ১৭ নভেম্বর জেলা সভাপতি অভিজিৎ বর্মনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী দায়িত্ব পেলেন—
– মাথাভাঙা: অভিজিৎ বর্মন
– কোচবিহার উত্তর: অজিত পাল
– কোচবিহার দক্ষিণ: বিরাজেন্দ্র কুমার বসু
– শীতলকুচি: মুরারি কৃষ্ণ রায়
– সিতাই: বিউটি রায়
– দিনহাটা: জীবেশ চন্দ্র বিশ্বাস
– নাটাবাড়ি: শিখা বসাক
– তুফানগঞ্জ: সুশান্ত রাভা

তালিকায় জেলা সভাপতি ছাড়াও জেলা সম্পাদক ও সহ-সভাপতি পদে থাকা নেতানেত্রীদের সংশ্লিষ্ট বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় বিজ্ঞপ্তিতে এই নিয়োগকে সাংগঠনিক নিয়োগ হিসেবে উল্লেখ করা হয়েছে।