নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১লা মে ২০২৫ :-

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দারুন সুখবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পকেট অনেকটাই ভরতে চলেছে আগামীতে। ২০২০ সালে কোভিড মহামারী যে ব্যাপকতা লাভ করেছিল, তারমধ্যে থেকেও যেভাবে কর্মচারীরা তাদের কাজ করে গিয়েছেন, তারজন্য ২০২০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই এক বছরের যে বকেয়া ডিএ এবং ডিআর ছিল, সেটা আর কিছু মাসের মধ্যে তিনটি কিস্তিতে মঞ্জুর করে দেওয়া হবে এমনটাই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বকেয়া ডিএ ও ডিআর মিটিয়ে দেওয়ার ফলে উপকৃত হবেন লাখ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।
জানা যাচ্ছে, সপ্তম বেতন কমিশন অনুযায়ী লেভেল ওয়ান কর্মচারীরা ১১,৮৮০ থেকে ৩৭,৫৫৪ টাকা এবং লেভেল ১৩ ও ১৪ কর্মচারীরা ১.৪৪ থেকে ২.১৮ লক্ষ টাকা বকেয়া পেয়ে যাবেন।
কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ অনেকটাই আর্থিক চাহিদা মেটাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের।