বনমন্ত্রীর পোস্টের ছবিতে কলার কোথায়? বক্সার বাঘিনী নিয়ে প্রশ্ন
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১৪ নভেম্বর ২০২৬ :-

— ছবিতে রেডিও কলার অদৃশ্য । দেখা যাচ্ছে না ।
বক্সার বাঘিনী বিটিআর টিএফ-১ সুস্থ রয়েছে, কোর এলাকায় অবস্থান করছে এবং তার রেডিও কলার ঠিকঠাক কাজ করছে—শুক্রবার এমনটাই জানিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। অথচ বনমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা ছবিতে বাঘিনীর গলায় কলার স্পষ্ট দেখা যাচ্ছে না। এই অমিল ঘিরেই উঠেছে প্রশ্ন। তবে শুধু ছবিতে দৃশ্যমান না হওয়া থেকে কলার খুলে গিয়েছে বলে নিশ্চিত হওয়া যায় না।
অন্যদিকে, স্থানান্তরের আগে ও পরবর্তী পরীক্ষায় ইউএসজি না হওয়ায় বাঘিনীর অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি শনাক্ত হয়নি বলে দাবি উঠেছে। স্থানান্তরের প্রস্তুতি ও এনটিসিএর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন প্রধান মুখ্য বনপাল সীতাংশু বিকাশ মণ্ডল।
শুক্রবার কেন্দ্র ও এনটিসিএর পাঁচ সদস্যের প্রতিনিধিদল বক্সার বনকর্তাদের সঙ্গে বৈঠক করে এনক্লোজার পরিদর্শন ও নমুনা সংগ্রহ করেছে। বৈঠকের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ব্যুরো রিপোর্ট | দ্যা ফোর্থ কলাম
#BuxaTigerReserve #RadioCollar #TigerConservation #Alipurduar #The4thColumn