নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ নভেম্বর ২০২৪ :-

রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, আতঙ্কিত জনজীবন! ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১:৪৮ মিনিট নাগাদ দিল্লির প্রশান্ত বিহার এলাকায় পিভিআরের কাছে। হঠাৎ করে স্থানীয় বাসিন্দারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। আর তারপরেই কাছে গিয়ে দেখেন একটি পাউডারের মতন পদার্থ থেকে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ফলে একজন আহত হয়েছেন বলে সূত্রের খবর।
এই ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশের টিম। এছাড়াও অকুস্থলে যায় ফরেনসিক দল।
কীভাবে এই বিস্ফোরণ ঘটলো এবং কোথা থেকে এই বিস্ফোরক পদার্থ এলো, সে সম্পর্কিত তথ্য সংগ্রহ করছে ফরেনসিক দল এবং দিল্লি পুলিশের টিম।
বিস্ফোরণ হওয়ার পরে এলাকার বাসিন্দারা অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদেরকে আশ্বাস বার্তা দিয়েছেন দিল্লি পুলিশ কমিশনার।