ওবিসিদের বঞ্চনার অভিযোগে আলিপুরদুয়ারে বিক্ষোভ: ‘ডুয়ার্সকন্যা’ ঘেরাও বিজেপি ওবিসি মোর্চার | The 4th Column

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার, ৮ জানুয়ারি ২০২৬:

ওবিসি সমাজের প্রতি রাজ্য সরকারের বঞ্চনা এবং ধর্মের ভিত্তিতে অসাংবিধানিক সংরক্ষণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল আলিপুরদুয়ার। বৃহস্পতিবার ভারতীয় জনতা ওবিসি মোর্চার ডাকে জেলা শাসক (ডিএম) অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহরজুড়ে।
​এদিন দুপুর ২:৩০ নাগাদ আলিপুরদুয়ার বিএম ক্লাবের মাঠ থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলে শামিল হন বিজেপির ওবিসি মোর্চার কর্মী-সমর্থকসহ জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব। মিছিলটি শহরের প্রধান প্রধান রাস্তা পরিক্রমা করে জেলা প্রশাসন ভবন ‘ডুয়ার্স কন্যা’-র সামনে পৌঁছায়। সেখানে আগে থেকেই পুলিশি তৎপরতা ছিল তুঙ্গে। আন্দোলনকারীদের আটকাতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী এবং তৈরি করা হয়েছিল শক্তপোক্ত বাঁশের ব্যারিকেড।
​বিক্ষোভকারীরা ডুয়ার্স কন্যার সামনে পৌঁছালে উত্তেজনা তৈরি হয়। এরপর সেখানে একটি অস্থায়ী মঞ্চ বেঁধে বিক্ষোভ সভা শুরু হয়। সভায় উপস্থিত থেকে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। তিনি অভিযোগ করেন, “রাজ্য সরকার ওবিসিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে” ।তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলার অন্যান্য বিশিষ্ট বিজেপি নেতৃবৃন্দ।
​মঞ্চে বক্তৃতার পর প্রায় ঘণ্টা দেড়েক ধরে ডিএম অফিস ঘেরাও করে বিক্ষোভ চলে। পুলিশি বেষ্টনী থাকলেও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ওবিসি সমাজের স্বার্থ ও অধিকার রক্ষা না হওয়া পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে বলে নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!