আলিপুরদুয়ারে পথ কুকুরদের অধিকার রক্ষায় পশুপ্রেমীদের প্রতিবাদ
নিউজ ডেস্ক, আলিপুরদুয়ার, ১৪ আগষ্ট ২০২৫ :—
সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লির পথ কুকুরদের বিরুদ্ধে নেওয়া কঠোর পদক্ষেপের প্রতিবাদে আলিপুরদুয়ারে সরব হলেন পশুপ্রেমীরা। বৃহস্পতিবার ‘ডুয়ার্স কন্যা’র সামনে জমায়েত হয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এই পদক্ষেপের নিন্দা জানান।
তাদের মূল দাবি, সুপ্রিম কোর্ট যেন এই রায় পুনর্বিবেচনা করে। কুকুরদের রাস্তা থেকে সরানোর পরিবর্তে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা হোক। প্রতিবাদকারীরা জানান, পথ কুকুরদের প্রতি নিষ্ঠুরতা বন্ধ হওয়া উচিত এবং তাদের জীবনধারণের অধিকার সুরক্ষিত করা হোক। এই জমায়েতে আলিপুরদুয়ারের বহু পশুপ্রেমী মানুষ যোগ দেন এবং তাদের দাবির প্রতি সমর্থন জানান।