আলিপুরদুয়ারে নোনাই নদীতে ডুবে কিশোরের মৃ_ত্যু | The 4th Column

আলিপুরদুয়ারে নোনাই নদীতে ডুবে কিশোরের মৃত্যু | The 4th Column

নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ :

—প্রতীকী ছবি

নদীতে মাছ ধরার জাল গোটাতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের পূর্ব ভোলারডাবরি এলাকার হরি মন্দিরের কাছে। মৃত কিশোরের নাম সুমন রায় (১৪)। রবিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে সুমন নোনাই নদীতে মাছ ধরার জাল গুটাতে গিয়েছিল। নদীর পাড়ে নামার সময় সে ভারসাম্য হারিয়ে গভীর জলে পড়ে যায় এবং স্রোতের টানে তলিয়ে যায়। নদীর পাড়ে উপস্থিত স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত উদ্ধারকার্য শুরু করেন। অনেক চেষ্টার পর কিশোরকে নদী থেকে তুলে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বর্ষার কারণে নোনাই নদী এখন বেশ উত্তাল। সুমন যখন নদীতে নামার চেষ্টা করছিল, তখন পাড়ে থাকা অনেকেই তাকে নামতে বারণ করেন। কিন্তু কিশোর তাদের নিষেধ শোনেনি। এই অবাধ্যতাই যে তার জীবনের শেষ ভুল হয়ে দাঁড়াবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। এই ঘটনায় পূর্ব ভোলারডাবরি হরি মন্দির এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!