মর্মান্তিক! বাড়ির নির্মীয়মান সেপটিক ট্যাংকের জমা জলে ডুবে মৃ*ত্যু ৪ বছরের শিশুর | The 4th Column

মর্মান্তিক! বাড়ির নির্মীয়মান সেপটিক ট্যাংকের জমা জলে ডুবে মৃত্যু ৪ বছরের শিশুর
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ১২ সেপ্টেম্বর ২০২৫ :

আলিপুরদুয়ারের মাঝেরডাবরী টি স্টেটের দমনপুর এলাকায় মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। একটি সেপটিক ট্যাংকের গর্তের জলে ডুবে মৃত্যু হয়েছে মাত্র ৪ বছর বয়সী মিত ওঁরাওয়ের।
মা-বাবা দুজনই কাজে গিয়েছিলেন। বাবা আসামে কর্মরত। মা চা বাগানের শ্রমিক। মা ও বাবার বিয়ের তিন বছর পর মিতের জন্ম হয়েছিল। সে ছিল তাদের একমাত্র সন্তান। মিতকে বাড়িতে তার ঠাকুরদা-ঠাকুরমার কাছে রেখে গিয়েছিলেন তারা।
শিশুটির পরিবার সূত্রে খবর, আজ সকাল ১১টা নাগাদ বাড়ির পাশে খেলছিল মিত। বাড়িতে সেপটিক ট্যাংক তৈরি হচ্ছিল । সেই গর্তে জমেছিল বৃষ্টির জল। খেলতে খেলতেই সে কোনওভাবে সেই গর্তে পড়ে যায়। সে সময় বাড়ির কেউ আশেপাশে ছিল না। খবর পেয়ে বাড়ির সকলে যখন ছুটে আসে, তখন ঠাকুরদা মিতকে জল থেকে তুলে এনে তার পেটের জল বের করার চেষ্টা করছেন।
তাৎক্ষণিকভাবে শিশুটিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মিতকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় শোকে পাথর পরিবার – পাড়া প্রতিবেশী।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!