আলিপুরদুয়ারে নিষিদ্ধ কাফ সিরাপ ও মাদকসহ গ্রেপ্তার এক যুবক
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম আলিপুরদুয়ার, ১ সেপ্টেম্বর ২০২৫:
আলিপুরদুয়ার শহরের বাবুপাড়া থেকে নিষিদ্ধ কাফ সিরাপ ও মাদক রাখার অভিযোগে নৌরেশ চক্রবর্তী ( নাম পরিবর্তিত) ওরফে গুড্ডু নামের এক যুবককে রবিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত গুড্ডু দীর্ঘদিন ধরে মাদকের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে গুড্ডুর বাড়ি থেকে ৩০ গ্রাম নিষিদ্ধ সানফ্লাওয়ার পাউডার এবং ৮ বোতল কাফ সিরাপ উদ্ধার করা হয়।
ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে সোমবার আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত শুরু করেছে।