আলিপুরদুয়ারের পার্ক রোডে গৃহশিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার টোটোচালক | The 4th Column

পার্ক রোডে গৃহশিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার টোটোচালক
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১৮ নভেম্বর ২০২৬ :-

আলিপুরদুয়ারের পার্ক রোডে এক গৃহশিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন এক মদ্যপ টোটোচালক। বুধবার রাত প্রায় ন’টা নাগাদ ঘটনাটি ঘটে।

অভিযোগকারিণীর বক্তব্য, ছাত্র পড়িয়ে সাইকেলে বাড়ি ফেরার সময় ওই টোটোচালক অসৎ উদ্দেশ্যে তাঁর শরীরে হাত দেন। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। অভিযোগ, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন তাঁরা। ঘনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে, ভাটিবাড়ির বাসিন্দা অভিযুক্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তরুণী আচমকা সামনে চলে আসায় দুর্ঘটনা এড়াতে তাঁকে সরিয়ে দিতে গিয়েছিলেন। তবে মদ্যপানের কথা স্বীকার করেছেন তিনি।

অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!